ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসীদের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলিত আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুরে (ESDO) ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে হেকস্ ইপারের সহযোগিতায় ইকোপাঠশালা বিদ্যালয় মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল সরকার, বিষ্ণুপদ রায়, এবং প্রবীণ সংবাদকর্মী আব্দুর রহমান, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়ক গাজী সিরাজুল সালেকিন, প্রকল্প এডভোকেশী ম্যানেজার আমিনুল হক, ম্যানেজার ওয়ালিউর রহমান, আদিবাসীদের প্রতিনিধি মাইকেল বাস্কে, ভীমসেন মার্ডী সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মূল্যবান বক্তব্য রাখেন।
এই মতবিনিময় সভায় বক্তারা আদিবাসীদের সমস্যার কথা তুলে ধরে বলেন, সরকার আদিবাসীদের সব ক্ষেত্রে অগ্রাধিকার দিলেও বর্তমানে বিভিন্ন সরকারি প্রণোদনা, ও সহযোগিতাসহ উন্নয়ন থেকে উপজেলার আদিবাসীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। এমনকি তাদের নিজস্ব কবরস্থান না থাকায়  আদিবাসীদের মধ্যে কোন ব্যক্তি মারা গেলে,মৃতদেহ সৎকারের পরিবর্তে মৃত দেহকে পানিতে ভাসিয়ে দিচ্ছেন উপজেলার আদিবাসীরা।
এমনকি আদিবাসীদের এলাকায় যাতায়াতের রাস্তা ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায়  দুর্ভোগ পোহাতে হচ্ছে আদিবাসীদের।
দলিত আদিবাসীদের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন বক্তারা।