ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি ছাত্রাবাস থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের জগথা মহল্লার গোলাম রব্বানীর ছাত্রবাস থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। জাহিদ পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার ননদুয়ার ইউনিয়নের নুনতোর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জাহিদ ঐ ছাত্রবাসে থেকে পীরগঞ্জ পৌর শহরের মা স্টীলের দোকানে ঝালাইয়ের কাজ শিখতেন। ঐ ছাত্রাবাসের ম্যানেজার মাজেদ জানান, ঐ যুবক গত সপ্তাহে তাদের ছাত্রাবাসের ১১ নম্বর কক্ষে উঠেন। ঐ রুমে সে একাই থাকতো।
তিনি জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে  পিকনিকের টাকা তোলার জন্য জাহিদের রুমে গিয়ে ডাকা ডাকি করেন তিনি, কিন্তু জাহিদের কোন সাড়া শব্দ পাননি। পরে ছাত্রবাসের অন্যান্যদের নিয়ে আবার তার রুমে যান এবং দরজা খুলে দেখতে পান জাহিদ ঘুমিয়ে আছেন । এ সময় তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে স্থানীয় চিকিৎসক এনে জাহিদের শরীর পরীক্ষা করে জানা যায়-সে মারা গেছে। পরে পুলিশে খবর দিলে, খবর পেয়ে থানা পুলিশ ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাও মর্গে পাঠান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।