ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির দুটিপা বিচ্ছিন্ন

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির ২টি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
পীরগঞ্জ রেলস্টেশনে ঢাকা থেকে আসা , দ্রুতযান এক্সপ্রেস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তির পা,দুটি কাটা পড়ে।দূর্ঘটনার শিকার ওই ব্যক্তির নাম মোঃ রফিক (৪৫)।
আজ (২ সেপ্টেম্বর )বৃহস্পতিবার সকাল ৮ টায় ট্রেনটি পীরগঞ্জ প্লাটফর্মে আসে। ওই ব্যক্তি ট্রেন থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন জানান, ট্রেনে পা কাটা যাওয়া রফিক (৪৫) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বনগাঁও  এলাকার  বাসিন্দা। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো বলেন,  সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ প্লাটফর্মে আসে। ওই ব্যক্তি ওই ট্রেনের যাত্রী ছিলেন। পীরগঞ্জ স্টেশনে ট্রেনটি থামার আগেই তিনি ট্রেনের দরজার হাতল ধরে দ্রুত নামার চেষ্টা করলে  সে ট্রেনের নিচে পড়ে যায়।এতে তার পা দুটি কাটা পড়ে।