মোঃ সোহেল রানা, রাণীশংকৈল থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা সেনগাঁও ইউনিয়নের বেলশুয়া ও উপদইল গ্রামে কোয়েল এর আগুনে পুড়ে ছাই হয়েছে গবাদিপশু সহ ১৪ টি ঘর |এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে |গত রবিবার (৪এপ্রিল)দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে |
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ রফিকুল ইসলাম চৌধুরী জানান,রাত সোয়া ১২ টার দিকে বেলশুয়া গ্রামে আশানন্দের বাড়ি কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় | এতে তার ১টি গরুসহ পাঁচটি ঘর,প্রতিবেশী আশারু রায়ের তিনটি ঘর,মুলেন রায়ের একটি ঘর,রবেন্দ্র নাথের ১টি ও কলেন্দ্র নাথের ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায় |
অন্যদিকে রাত ১টার দিকে একই ইউনিয়নের ফকিরগঞ্জ উপদইল গ্রামে মহামিলের বাড়িতে কোয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় | তৎক্ষনাত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে | এতে তার তিনটি ঘর ও তিনটি গরু ,নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায় | খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন |


