ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের দক্ষিণ বোয়ালধার সিংহারি পুকুরে গত সোমবার (৩মে)মাটি খননের সময় একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া যায়। আজ মঙ্গলবার ৪মে সকালে দক্ষিণ বোয়ালধার গ্রামের মোঃ হামিদুর রহমান ওরফে (আর্মি) নামের এক ব্যক্তি এ মূর্তিটি পান। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে হামিদুরের বড় ভাই মোঃ ইসমাইল হোসেন, তাৎক্ষণিকভাবে ৬ নং ভানোর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল ওহাব সরকারকে মূর্তি পাওয়ার বিষয়টি মোবাইল ফোনে জানান।ইউনিয়নের চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে সেখানে গ্রাম্য পুলিশ পাঠান, এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশকে খবর দেন। বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে এসে উক্ত মূর্তিটি ৬নং ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। মূর্তি টি দেখার জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ মানুষের ভীড় পরে যায়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জব্দ তালিকায় মূর্তিটি উল্লেখ্য করে, উপস্থিত কয়েক জন স্বাক্ষীর স্বাক্ষরিত জব্দ তালিকায় তালিকাভুক্ত করে পুলিশের হাতে সোপর্দ করেন।এ বিষয়ে পুলিশ জানিয়েছেন মূর্তিটি আসলে কষ্টিপাথরের কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা মূর্তিটি চেয়ারম্যানের মাধ্যমে  উদ্ধার করলাম। উদ্ধারকৃত মূর্তিটি পরীক্ষার জন্য পাঠানো হবে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি আসলে কষ্টিপাথরের কিনা জানা যাবে।