মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফসল কাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও ম্যানুয়াল হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হযেছে।সোমবার (২২মার্চ)সকালে এতে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও -২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা কৃষি ,কর্মকর্তা সুবোধ চন্দ্র উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।


