মোঃজয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক দুটি ঘটনায় ,মেনুকা রানী (২৬) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রী ও আয়েশা বেগম (৫৫) নামের ১ বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
আজ (২৩) মে রবিবার সকালে বড় পলাশবাড়ী ইউনিয়নের চোচপাড়া কইকুড়ী গ্রামের দেরেম আলীর স্ত্রী, আয়েশা বেগম (৫৫)এবং আজ একই দিন বিকেল ৫ টায় চাড়োল, ইউনিয়নের দোগাছি গ্রাম থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের,পসাদু চন্দ্রের মেয়ে স্কুলছাত্রী মেনুকা রানী (১৬) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।মৃত মেনুকা রানী
দোগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম মুঠোফোনে জানান বড় পলাশবাড়ী ইউনিয়ন এর চোচপাড়া কইকুড়ি গ্রামের বৃদ্ধার মরদেহ তার বড় ছেলে মোহাম্মদ আলীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে।এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)আব্দুস সবুর জানান মায়ের সাথে অভিমান করে চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের পসাদু চন্দ্রের মেয়ে (১৬) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি।


