ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

মোছাঃ উম্মে সামিয়া,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনার ইসলামের নিঃশ্বর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কর্মরত সাংবাদিকরা। আজ শনিবার (২২মে)সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা শহরে চৌরাস্তায় বালিয়াডাঙ্গী প্রেসক্লাব, সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেন | এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন | এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম |
এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর টি এম মাহবুব রহমান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটের দপ্তর সম্পাদক জয় মহন্ত |বালিয়াডাঙ্গী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকবুল হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম,সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ ,সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন,  ক্রাইম পেট্রোল বিডির প্রতিনিধি মোছাঃ উম্মে সামিয়া,মোস্তাফিজুর রহমান ,হাসান আলী ও বক্তব্য দেন |
বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি ও অবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম | স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকাতে রোজিনা কে হেনস্তা করা হয় |তার বিরুদ্ধে মামলা নিয়ে তাকে কারাগারে পাঠানো হয় |  রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে |