মোঃ সোহেল রানা রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামে প্রাচীন আমলের ৭৬০ গ্রাম ওজনের একটি মূল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ছাত্রনেতা আব্দুল্লাহ তারেক লিপুর দেওয়া সংবাদের ভিত্তিতে, আজ শনিবার সকালে ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুঃখ মিয়ার বাড়ি থেকে এই বিষ্ণুমূর্তি টি উদ্ধার করা হয়। মূর্তিতে বিষ্ণুর প্রতিকৃতি অঙ্কিত টেরাকোটা নকশাকৃত মূল্যবান মূর্তিটি উদ্ধার করেছেন, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির।
মূর্তিটি ৬ বাই ৬ ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ,তার ওজন ৭৬০ গ্রাম। এর আগে শ্রমিক শ্রমিক দুখুমিয়া গতকাল ২৮মে শুক্রবার উপজেলার বাজার সুন্দরপুর চাপড় দিঘিতে মাটি খনন কালে এই মূর্তিটি পেয়ে সবার অগোচরে বাড়িতে নিয়ে আসে।
শ্রমিক দুঃখু মিয়া মূর্তিটি সরকারের কাছে জমা দিবে বলে স্হানিয় ছাত্রলীগ নেতা লিপুকে জানায়।আজ শনিবার ছাত্রলীগ নেতা লিপু ইউএনওকে খবর দিলে, তিনি শ্রমিক দুঃখ মিয়ার বাড়িতে যান এবং মূর্তিটি উদ্ধার করে নিয়ে যান। এ সময় ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারি কোষাগারে পাঠানো হবে।


