ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধান নিড়ানোর সময় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়, মাঠে ধান ক্ষেত নিড়ানোর সময় বজ্রপাতে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (২৫ আগস্ট) বুধবার দুপুরের দিকে। মাঠে ধান ক্ষেত নিড়ানোর কাজ করছিলেন ওই দিনমজুর। এ সময় বৃষ্টিপাত শুরু হয়, বৃষ্টির সময় আচমকা বজ্রপাতে ওই দিনমজুরের মৃত্যুর ঘটনাটি ঘটে।
বজ্রপাতে নিহত ওই দিনমজুর রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা চাঁদপাড়া গ্রামের বাসিন্দা সুধ রামের ছেলে ঢেলুরাম(৪০)।
স্থানীয় লোকজন জানান নিহত দিনমজুর ঢেলুরাম, দিনমজুরের হিসেবে মাঠে অন্যের আমন ধান ক্ষেত নিড়ানির কাজ করছিলেন। কাজ চলাকালীন সময়ে মুষলধারে বৃষ্টি শুরু হয় এ সময় বজ্রপাতে ঢেলুরাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এমতাবস্থায় আজ পাশের জন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, রানিশংকেল থানা পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ শেখ।