মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারের মোবাইল সার্ভিসিংয়ের দোকান মালিক, পাওনাদারের কাছে পাওনা টাকা চাওয়ার কারণে দোকানদারকে অপহরণের চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানায় ভু-দেব সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মোবাইল সার্ভিসের দোকান মালিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার। কুশারীগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে, মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী মোখলেছুর রহমান। স্থানীয় রাজোর গ্রামের ভূ-দেব এর নিকট (50,000) টাকা পাওনা হিসেবে পায়।
এ পাওনা টাকা চাওয়ার কারণে উল্টো, ভূ-দেব মোবাইল সার্ভিসিং দোকানদার মোকলেছুর কে গত শুক্রবার (১০সেপ্টেম্বর) টাকা দেওয়ার কথা বলে ঢুবাহার পুকুর পাড়ে নিয়ে গিয়ে অপহরণের চেষ্টা করেন।ভূ’দেবসহ তার সহযোগীরা।
অপহরণের করতে ব্যর্থ হলে তাকে মারপিট করেন তারা, এমতাবস্থায় গুরুতর আহত হন মোখলেছুর। একপর্যায়ে আহত অবস্থায় মোখলেছুরকে পুকুর পাড়ে ফেলে পালিয়ে যায় ভূ’দেব ও তার সহযোগীরা। এর এক পর্যায়ে স্থানীয় লোকজন মোখলেছুর রহমান কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মোখলেছুর রহমান বাদী হয়ে ভূদেব সহ ৪ জনের নামে অভিযোগ এনে রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ গতকাল শনিবার অপহরণের স্থান ঢুবাহার পুকুরপাড়ে উপস্থিত হয়ে মামলাটি তদন্ত করেন।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা রানিশংকৈল থানার এস আই মমিনুল বলেন বিষয়টি তদন্ত করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


