হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপারা ইউনিয়নের ২নংওয়ার্ড,রহমতপুর ছোট বটতলী মোড়ে,ভুমিহীন জনসংগঠন নামে একটি সংগঠন গড়ে তোলে। একই ইউনিয়নে অনেকদিন ধরে ভোগ দখল করে আসছিলেন,ডাঙ্গীপাড়া গ্রামের মোঃ জিল্লুর রহমান,পিতা মৃত নেসুমহাম্মদ। জমির পরিমাণ ৪৫ শতক,দাগ নং৭২৪৬,দলা,মৌজা রহমতপুর,জেএল-২৬
ঐ জমি সরকার ৯২ (ক) ধারা মতে মিসকেস স্বারক নং,X।।।/১৭/১৩.হরিপুর,স্বারক নং মোতাবেক X।।।/১১/১৪.১৫ ঠাকুরগাও এর ৯২ (ক) ধারা মতে খাস সহকারী কমিশনার (ভূমি) হরিপুর মহোদয় এর১৮/০২/১৫ খ্রিঃ ০৫.৫৫.৯৪৫১.০০.০০০.০০১৫-১৯৬ নং স্বারক মোতাবেক খাস করা হয়েছে।সরকারে নিকট থেকে লিজ বা বৈধ কাগজ না নিয়েই জনসংগঠন টি দখলে পায়তারা করছে।পূর্বের দখলীয় মালিক জানান,
তাদের জমির বৈধ কাগজ পত্র রয়েছে।১৩-২-২০২০ তারিখে পূর্বের মালিক জমিতে ইরি ধান রোপণ এর দিন ঠিক করে। হঠাৎ করে ভূমিহীন জনসংগঠন নেতৃত্বে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সহ ঐ জমিতে দখলের জন্য ভূমিহীন জনসংগঠন অবস্থান করে।যে কোন সময় সংঘর্ষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এলাকায় জনসাধারণের মধ্যে ভীতিকর আশংকা বিরাজ করছে। সূধীমহলে চাওয়া কর্তৃপক্ষে দৃষ্টিতে যেন এলাকায় শান্তি সহ অবস্থান করে।


