ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদ্যুৎ এর আগুনে খর বোঝাই ট্রাক আগুনে পুড়ে ছাই

হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও হরিপুর উপজেলার দেহট্র ভোকেশনাল স্কুল এলাকায় গত কাল ১৫-২-২০২০ ইং রাত ১১ টার দিকে ঐ ঘটনা ঘটে। হরিপুর উপজেলার সদর ইউনিয়নের হাড়ি পারা নামক এলাকায় একটি আমন ধানের খর বিচুলি গাদা বোঝাই অতিরিক্ত মাল নিয়ে পৌঁছালে,খরের গাদাগুলো আঘাতে রাস্তায় উপরে বিদ্যুৎ এর তার ও টেলিফোনে তার পেচিয়ে গেলে আগুন জ্বলে উঠে। সেই ট্রাকচালক অবস্থা বেগতিক দেখে ট্রাকটিকে দূরত্ব গতিতে নিয়ে নিরাপদ  যাওয়ার চেষ্টা করে।

এর মধ্যে ফায়ার সার্ভিসের অফিসে ফোন দিয়ে সহায়তা চাইলে, দূরত্ব গতিতে ফায়ার সার্ভিসের লোকবল এগিয়ে আসে। ট্রাকচালক দূরত্ব গতিতে চালানোর কারণে আগুন দাউদাউ করে জ্বলে উঠে এলাকায় জনসাধারণের  মধ্যে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়। মহুর্তে এলাকায় বিদ্যুৎ চলে গেল অন্ধকার ছন্ন হয়ে উঠে।দেহট্র এলাকায়  ট্রাকচালক  প্রধান সড়কের পৌঁছেই আগুন লেলিহান শিখায় আর বেশি দূর এগোতে পারেনি। সেখানে ফায়ার সার্ভিসের লোক জন আসার আগেই ট্রাকের ৭০% ভাগ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকবল এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ট্রাকটি পুড়ে ছাই হয়ে যায়।