ঠাকুরগাঁওয়ে আখ চাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের অবস্থান কর্মসূচি পালন

মোঃ জয়নাল আবেদীন, রুহিয়া থানা প্রতিনিধিঃ রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ নয় আধুনিকায়ন ও বহুমুখীকরণের দাবিতে আখ পণ্য উৎপাদনকারী চাষীদের ইন সহ সকল সুযোগ-সুবিধা নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতনসহ সকল পাওনা পরিশোধ করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
উদ্যোগে গতকাল ১৬ই মার্চ মঙ্গলবার দুপুরে। ঠাকুরগাঁও চিনিকল গেট প্রাঙ্গণে এই কর্মসূচি পালন হয়। সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মসংস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলি।এসময় আরো বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ও জাতীয় কৃষক সমিতির সভাপতি আবু জাহেদ জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী।এবং জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক তৈয়বুর হোসেন আখচাষী ইউনিয়ন ঠাকুরগাঁও এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় কৃষক সমিতির নেতা সাদেকুল ইসলাম ওয়ার্কার্স পার্টির ঠাকুরগাঁও সদর শাখার সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার সম্রাট ও ঠাকুরগাঁও জেলা সদস্য নাজমুল হুদা।
কর্মসূচিটি পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টি নেতা আলমগীর হোসেন। প্রধান অতিথি ও ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী বলেন, ঠাকুরগাঁও চিনিকলটি পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত এ চিনিকলের জন্যই ঠাকুরগাঁও কে সবাই চিনে আসছে।কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশের প্রধান দুটি সম্পদই হচ্ছে আখ ও সোনালীআঁশ পাট।বর্তমানে দেশের ১৫ টি চিনিকলের মধ্যে ৬ বন্ধ করা হয়েছে এবং নানা অজুহাতে লোকসান দেখিয়ে, ঠাকুরগাঁও চিনিকল টি ও বন্ধের এগিয়ে যাচ্ছে।একদিকে যেমন আখ চাষীদের পাওনা টাকা পরিশোধ করা হচ্ছে না অন্যদিকে বন্ধ রাখা হয়েছে শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা। এরকম দুরবস্থা থেকে বাংলাদেশের চিনিকলগুলোকে উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি। এ সময় বক্তারা আখ চাষী ও চিনিকল শ্রমিকদের সকল পাওনা টাকা মিটিয়ে,আধুনিকায়ন ও যুগোপযোগী করার দাবি জানিয়েছেন।