মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধি : স্যার দোয়া করবেন,আমার ছেলে এমাসের ১৯ তারিখে ২০২১সালে বিসিএস পরীক্ষা দিবে। আপনাদের দোয়া পেলেই আমার ছেলে আশরাফুল আলম বিসিএস পাশ করে বড় একটি চাকরি পাবে “।
এই কথাটি বললেন,ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামের বাসিন্দা ,এবং ঠাকুরগাঁও শহরের বাদাম বিক্রেতা জামাল ,নামে সকলের পরিচিত।
জামাল উদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি জানালেন ব্যবসায় তাঁর পুঁজি মাত্র ৪০০/= টাকা । সামান্য পুঁজির ব্যবসায় এক ছেলেকে ঢাকা কলেজে অন্য আর এক ছেলেকে ময়মনসিংহের একটি কলেজে লেখাপড়া করিয়েছেন ( জামাল নিরক্ষর লেখা পড়া) কিছুই জানেনা তাই ময়মনসিংহের কলেজের নামও বলতে পারেননি।
দোয়া করি,বিসিএস পরীক্ষার্থী আশরাফুল আলম এবং তার বাবা জামালের আশা মহান আল্লাহ পাক যেন পূর্ণ করেন । তিনি তার ছেলেদের ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


