জয়নাল আবেদীন, রুহিয়া থানা প্রতিনিধিঃ প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে ঠাকুরগাঁওয়ের খলেন দাস (২১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত রবিবার (২১)মার্চ বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্ত মাদকসেবী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাছুয়া পাড়া গ্রামের বিনয় দাসের ছেলে। আদালত পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


