মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ মধ্য পারপূগী গ্রামের ওসমান গনি ছেলে পারভেজ আলম (১৭) নামে এক যুবককে ডেকে নিয়ে মারপিট করে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে পারভেজের পিতা মোঃ ওসমান গণি বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলা নং ৪০, মামলা দায়েরের তারিখ ২৪/১০/২০২২ মামলার ধারা-৩২৩/৩০৬/৫০৬/৩৪, পেনাল কোড- ১৮৬০, মামলার বিবরণে জানা গেছে, গত রোববার (২৩ অক্টোবর) শীবগঞ্জ বাজারের একটি তেলের দোকানে সঞ্জয় নামে এক যুবক পারভেজকে ডেকে নিয়ে যায়। এ সময় তেলের মিলের ভেতরে অজ্ঞাত কারনে পারভেজকে মারপিট করে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে পারভেজকে বের করে দেয়। পরবর্তিতে সে অভিমান করে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে পারপূগী উচ্চ বিদ্যালয় মাঠে পরে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঠাকুরাগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঠাকুরগাঁও থেকে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবতীর্তে আশপাশের মানুষজন পারভেজকে মারপিট ও আত্মহত্যার প্ররোচনার বিষয়ে জানতে পারেন।
এ ঘটনায় আসামীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ মধ্য পারপুগী গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে অজয় (২৪) ও তার ভাই সঞ্জয় (২৮)। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন, ঠাকুরগাঁও সদর থানার এসআই
(তদন্ত কর্মকর্তা) আতাউর রহমান কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মামলাটির তদন্ত চলছে তদন্তের মাধ্যমে আসামিদেরকে গ্রেফতার করা হবে।


