ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ২৫ কেজির মূর্তি পাথর উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১দিনের ব্যবধানে আরও ১টি মূর্তির আংশিক অংশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার ১৯ মার্চ রুহিয়ায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ। তারই ১দিনের ব্যবধানে একই স্থান থেকে আরও ১টি মূর্তির আংশিক অংশ উদ্ধার হয়েছে ।

গত  শনিবার (২০মার্চ) রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন কেন্দ্রের পাশে লেউটি হাড়ি পুকুর থেকে একটি মূর্তির ২৫ কেজি ওজনের অংশ উদ্ধার করা হয়েছে।  স্থানীয়রা জানায়, এই স্থানটিতে এক সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস ছিল। আর এই পুকুর অনেক দিন আগের। বর্তমানে এ লেউটি হাড়ি পুকুর খনন কাজ চলছে। হয়তো আরও কিছু মূর্তির উদ্ধারের সম্ভবনা রয়েছে।

বিষয়টি রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় নিশ্চিত করে বলেন, শুক্রবার ১৯মার্চ লেউটি হাড়ি পুকুর খনন কাজ চলার সময় প্রায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি পাথর উদ্ধার করা হয়েছে। সেই সাথে  গত শনিবার ২০মার্চ খননে সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে একই স্থান থেকে মূর্তি পাথরের প্রায় ২৫ কেজি ওজনের অংশ উদ্ধার করা হয়েছে।