মোঃ জয়নাল আবেদীন, রুহিয়া থানা প্রতিনিধিঃ করোণা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে সরকার সারাদেশের সাত দিনের লকডাউন ঘোষণা দিয়েছেন।তাই গত 5 ই এপ্রিল সোমবার থেকে শুরু হয়েছে লকডাউন,শুরুর দিকে অনেকটা ঢিলেঢালাভাবেই লকডাউন পালন হলেও ধীরে ধীরে কঠোর হচ্ছে ঠাকুরগাঁও পুলিশ প্রশাসন। এরই মধ্যে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে রাস্তাঘাটে ও হাট-বাজারে।
জেলা প্রশাসক কেউ দেখা গেছে সাধারণ মানুষের সচেতনতা উদ্বুদ্ধকরণে। লকডাউনে সরকারি নিয়ম নীতি না মানায় ব্যবসায়ী ও অনেক পথচারীদের গুনতে হচ্ছে জরিমানা। এরই সূত্র ঠাকুরগাও সদর থানা পুলিশ তাদের কার্যক্রম চালাচ্ছেন কঠোর দায়িত্বের সাথে। সন্ধ্যা ছয়টা হতে দেখা যায়,পুলিশ প্রশাসনের একটি টিম গঠন করে মহড়া দিচ্ছেন সদর ঠাকুরগাঁও শহরে।গতকাল বুধবার সন্ধ্যায় দেখা যায় ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম এর নেতৃত্বে ২০ থেকে ৩০ জন অফিসারের একটি বিশেষ টিম, পুলিশের এই টিমটি ঠাকুরগাঁও চৌরাস্তা হতে বিজিবি ক্যাম্প সংলগ্ন সত্যপীর ব্রিজ দিয়ে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে ঠাকুরগাঁও রোড পর্যন্ত টহলরত থাকছেন।
ঠাকুরগাঁও সদর থানার এসআই মিজানুর রহমান জানান,সরকার ঘোষিত এই লকডাউন এর সময় আমাদের বাসটি পরিশ্রম দিতে হচ্ছে।ঠাকুরগাঁও শহরের আইন-শৃংখলার দিকে লক্ষ রেখে আবার করুনার জন্য বিশেষ ডিউটি করতে হচ্ছে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীরুল ইসলাম বলেন,মানুষের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে আমরা খুব সাবধানে কাজ করে যাচ্ছি। এদিকে আমাদের লক্ষ্য মানুষের স্বাস্থ্য সচেতনতা অপরদিকে লক্ষ প্রার্থী হচ্ছে মানুষ যাতে আর্থিক ক্ষতিগ্রস্থের মুখে না পড়েন। আমাদের এই লক্ষ্য মরণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, জনসচেতনতাই আমাদের একান্ত লক্ষ।


