মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ গেল ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় ৫৫১ জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন | এর মধ্যে হরিপুরে ১৫৮ জন বালিয়াডাঙ্গীতে ৫০জন ঠাকুরগাঁও সদরের ২০৯জন রাণীশংকৈলে ৪০ও পীরগঞ্জের ৯৪ জন। আজ সোমবার বিকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে ।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন অফিসের ফেসবুক টাইমলাইনে জানানো হয়েছে টিকা প্রদান কার্যক্রম শুরু থেকে ,এখন পর্যন্ত জেলায় ৪৪ হাজার ৪০৪জন ব্যক্তি টিকা গ্রহণ করেছেন ।এরইমধ্যে ২৭হাজার ৭৬৭জন পুরুষ ও ১৬হাজার ৫৩৭জন মহিলা টিকা গ্রহণ করেছেন |


