ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কঠোর লকডাউনের তৃতীয় দিন

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ মরনঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের তৃতীয় দিনে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার বিভিন্ন সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের যথারীতি কঠোর অবস্থান দেখা যায় । কিন্তু বিভিন্ন মহল্লা এবং শপিংমল ও বাজারগুলোতে অনেকটাই শিথিলতা দেখা যায় বিধিনিষেধের।

আজ শুক্রবার (১৬ এপ্রিল)তৃতীয়   দিনের লকডাউনে থানার বিভিন্ন সড়ক গুলোতে এবং আশেপাশের বিভিন্ন গ্রাম মহল্লার ছোটখাটো বাজার  শপিং মল ও হাটবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।রুহিয়া ডাকবাংলা ৩ রাস্তার মোড়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ব্যক্তিগত সকল গাড়ি আমরা চেক  করেছি।

উপযুক্ত অনুমতিপত্র না দেখাতে পারলে ফিরিয়ে দিচ্ছি। প্রয়োজনে শাস্তিও দেয়া হচ্ছে।’গ্রাম মহল্লার ভেতরের বেশিরভাগ দোকানপাটই খোলা দেখা গেছে। এলাকার রাস্তার পাশে অস্থায়ী এবং স্থায়ী কাঁচাবাজারগুলোতে ছিল লোকজনের সমাগম।গত দুইদিনে দেখা গেছে, বিকেল হলেই হাটবাজারে মাছ,কাচাঁ বাজার, সবজি, মুদি ও  ইফতারির  দোকানগুলোতে চরম পর্যায়ে  জনসমাগম দেখা যায় । স্বাস্থ্যবিধির  তোয়াক্কাই থাকে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রাণঘাতী এই করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বুধবার (১৪ এপ্রিল) ভোর রাত থেকে আগামী ২১এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। লকডাউনের ঘোষণা অনুযায়ী সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ও সংস্থা খোলা থাকবে । খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা,অব্যাহত থাকবে চিকিৎসা সেবা সমূহ।