মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধি ঃ গত ২৯ মার্চ সোমবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে “হর্ন বাজানো বন্ধ করি” এই শ্লোগানে ঠাকুরগাঁও নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসারপ্রাপ্ত ক্রিড়া অফিসার আবু মহিউদ্দীন, শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা বিএনপির নেতা ওবায়দুল্লাহ মাসুদ, প্রশান্ত বসাক, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর, শাওন চৌধুরী, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলন, জয় মোহন্ত অলক প্রমুখ।
বক্তারা, উন্নত দেশগুলোর অবস্থা তুলে ধরে হর্ন শব্দ দুষনের কারন উল্লেখ করে তার ক্ষতিকর দিক তুলে ধরে অহেতুক গাড়ির হর্ন বাজানো হতে বিরত থাকার অনুরোধ জানান।


