ঠাকুরগাঁওয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

মো: মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে প্রায় ৯ শতাধিক কম্বল বিতরন করা হয়। ২১ জানুয়ারি
সোমবার সদর উপজেলার ভুল্লী বাজার এলাকায় মরহুম আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে ও জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষারের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ, কোষাধ্যক্ষ ইমতিয়াজ খান, হেড অব অপারেশন ওয়ালিদ বিন তৃনয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোফাস্সের হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য ও সদর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রওশনুল হক তুষারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বিভিন্ন এলাকা থেকে প্রায় ৯ শতাধিক অসহায়, গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ৩২ জন সদস্য।