মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রিস্টোরিং ফেমিলি লিংক (আরএফএল) বা পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিষয়ক অর্ধ-দিবসের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন বিভাগ এবং রেড ক্রিসেন্ট ইউনিট, ঠাকুরগাঁওয়ের যৌথ আয়োজনে ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে (বিডি হল) এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা বজলুল করিম চৌ:, নিরাপদ খাদ্য পরিদর্শক আখতার ফারুক, ঠাকুরগাঁও পুলিশ পরিদর্শক মো: আকবর প্রমুখ।
কর্মশালা পরিচালনা করেন ঠাকুরগাঁও রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোর্কারম হোসেন এবং কর্মশালায় মূল আলোচক ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রতিনিধি মাহাবুবুল আলম।
কর্মশালায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও সমস্যায় পারিবারিক সদস্যদের মাঝে যোগাযোগ পুনঃস্থাপনের নানা বিষয় এবং এর উপকারিতা ও সেবা সম্পর্কে আলোচনা করা হয়।


