ঠাকুরগাঁওয়ে শার্টডাউনের মধ্যেও ধুমধামে চলছে নেকমরদ হাট

মোঃরকি হাসান রাণীশংকৈল থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে আজ (৪ জুলাই)  রবিবার প্রশাসনকে ম্যানেজ করে সাধারণ জনগণের গা ঘেষাঘেষি করে বসেছেন নেকমরদ হাট।
নেকমরদ হাটে গিয়ে দেখা যায় যে বর্তমান কঠোর শাটডাউনের মধ্যেও কোন সরকারি নীতিমালা ও বিধিনিষেধের চিহ্ন পাওয়া যায়নি।
এ বিষয়ে একজন সচেতন ব‍্যক্তি বলেন, আমাদের রানিশংকৈলে আজ রবিবার ৪০ ব‍্যক্তিকে মরনঘাতী করোনা আক্রান্ত করেছে, কিন্তু আমাদের রানিশংকৈলের প্রশাসন হালছারা পদক্ষেপ নিচ্ছেন।
 এভাবে চললে আমাদের রক্ষা করার মত কোন উপায় থাকবেনা।  হাট কমিটি কিভাবে এত কঠোর শাটডাউনের মধ্যে গা ঘেষাঘেষি করে হাট বসালেন, তারা কি কোন প্রকার প্রশাসনিক সহযোগিতা পেয়েছে।
এ বিষয়ে হাট কমিটির সাথে কথা বলতে গেলে তারা আমাদের সাথে কথা বলতে আপত্তি দেখান।
এ বিষয়ে রানিশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, আমরা এ মহামারী করোনা ভাইরাস থেকে সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট পরিমাণ জনগণকে সেবা দিয়ে আসছি।
এ বিষয়ে উপজেলা ভূমি কর্তা (ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ) প্রীতম সাহার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এটাই কি করোনা সংক্রমণ রোধে শটডাউন। আজ ৪ জুলাই ঠাকুরগাঁওয়ে ২য় মৃত্যুর রেকর্ড ৭জনে দাড়িয়েছে। তারপরও প্রশাসন যদি গা ভাসা ভূমিকা নেয় তাহলে জেলার সাধারণ মানুষের ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হবে।