ঠাকুরগাঁওয়ে সরকারী নির্দেশনা অমান্য করায় ৮ জনকে অর্থদণ্ড

মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধিঃ সরকারি নির্দেশ অমান্য করায় প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং ও জরিমানা অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় গত কাল  মঙ্গলবার (২০এপ্রিল)ঠাকুরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সকাল থেকেই প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণের কড়া মনিটরিংয়ে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে । পরে জেলা প্রশাসক ড . কে এম কামরুজ্জামান সেলিমের নির্দেশনায় লকডাউনের সপ্তম দিনে ঠাকুরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এবং ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার ( ভূমি ) কামরুল হাসান সােহাগ ।এ সময় তিনি সরকারি নির্দেশনা অমান্য করে চলাচল কারী ৮ জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন ।
তিনি পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন সচেতনতা মূলক নির্দেশ দেন ।অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি ।