মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ড বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবারের মতো ভোট গ্রহণ শেষ হয়েছে আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুর ২ টায়। এরই মধ্যে বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন ২ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়। ফলাফলের সাধারণ সদস্য পদের ৪ জন প্রার্থীর মধ্যে শফিকুল ইসলাম (তালা প্রতীক) নিয়ে ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান (টিউবওয়েল প্রতীকে) পেয়েছেন ১৯ ভোট। এদিকে অপর দুই প্রতিদ্বন্দ্বী আলী আফসার অটোরিকশা প্রতীক ও বাবুল আক্তার হাতি প্রতীকে ১টি করে ভোট পেয়ে স্ব স্ব জামানত হারিয়েছেন। প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় জানান, আজ সকাল ৯ঃ০০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছেন ১০৬ জন ভোটার। এরমধ্যে একজন ভোটার অনুপস্থিত ছিলেন বেসরকারিভাবে জেলা পরিষদের ২ নং ওয়ার্ড বালিয়াডাঙ্গী উপজেলা থেকে শফিকুল ইসলাম ( তালা প্রতীক)’কে বিজয়ী ঘোষণা করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দিন বলেন, প্রাপ্ত বৈধ মোট ভোটারের মধ্যে ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ড বালিয়াডাঙ্গী উপজেলায় ২জন সাধারণ সদস্য পদপ্রার্থী ১টি করে ভোট পেয়েছেন।সুতরাং- তার নিজেদের জামানত হারিয়েছেন। অপরদিকে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৭ প্রার্থীর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় আফসানা আখতার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ ভোট, দ্রৌপদী দেবী আগারওয়ালা টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট,মহসেনা বেগম হরিণ প্রতীকে পেয়েছেন ২ ভোট, সুরাইয়া জেসমিন বিউটি কম্পিউটার প্রতীকে পেয়েছেন ২৩ ভোট,হুসনেয়ারা হক বই প্রতীকে পেয়েছেন ১ ভোট, হালিমা খাতুন মাইক প্রতীকে ও কানন রায় দোয়াত কলম প্রতীকে কোন ভোট পাননি।


