ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম গতকাল ৯ এপ্রিল শুক্রবার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।.. ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিঊন..।
তিনি ঠাকুরগাঁও কলেজ পাড়া এলাকার। মৃত বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজার রহমানের ছেলে ।শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঠাকুরগাঁও ডায়াবেটিস হাসপাতাল মাঠে তার নামাজে জানাজা শেষে , সেনুয়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন
করা হয়।
তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড । সেই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন।


