ঠাকুরগাঁও সদর হাসপাতালে দালালের চক্রের দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

মোঃসোহেল রানা রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দালাল চক্রের অভিযোগে দুই যুবককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত | দণ্ডপ্রাপ্ত দুজন হলেন,সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাঙ্গালী পাড়া এলাকার

মৃত ফিরোজ উদ্দিনের ছেলে এসএম ফজল (৪৫) এবং সরকার পাড়ার মোঃ আবুল হকের ছেলে মোঃ মনিরুজ্জামান(২৩) আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল)দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল আল মামুন |
সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দালালদের অত্যাচারে,অতিষ্ঠ জনসাধারণের অভিযোগ ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রফিকুল আলমের কথার অবগত হয়ে হাসপাতাল চত্বরে আটক দালাল চক্রের ২ সদস্য কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে | হাসপাতাল দালাল মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি | ভ্রম্যমান আদালত পরিচালনা কালে সদর থানার এসআই আনিসুর রহমান সহ উপস্থিত ছিলেন আনসার সদস্যরা।