ঠাকুরগাওঁ জেলার হরিপুরে মাস্টার রোলে চাকুরী করে কোটি কোটি টাকার সম্পদের পাহাড়

পান্ত পথিক; বিশেষ প্রতিবেদকঃ ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে মাস্টার রোলে চাকুরী ৪র্থ শ্রেণির কর্মচারীর। মোঃ রেজাউল করিম,পিতা মোঃ ফজলুল করিম,গ্রামঃডাঙ্গীপাড়া উপজেলা হরিপুর, ঠাকুরগাঁও। ২০০০ সালে হরিপুর খাদ্য নিয়ন্ত্রক অফিসে মাত্র ১৫০০ টাকা বেতনে চাকুরী পান । এই স্বল্প বেতনে চাকুরী সুবাদে নিজ নামে ও স্ত্রীর নামে  প্রায় ৬; একর জমি ক্রয় করেন। এবং দোকান ঘর, রাইস মিল সহ বিপুল সম্পদের মালিক  হয়েছেন।বর্তমানে স্থাবর সম্পত্তির মূল্য তিন থেকে চার কোটি টাকা।

ক্রয়কৃত সম্পদের  বিবরণ জেল নং ৩৬ মৌজা ডাংগীপারা, দাগ নং ১৪৬৭-১৬.৫ শতক দাগ নং ১১২২-৯০ শতক,দাগ নং ২১৩৬-১৬.৫ শতক,দাগ নং ২২১৬ -৩৩ শতক,দাগ নং ২২০২ -১৬ শতক, দাগ নং ২২০৯ -৪০ শতক,দাগ নং ২২১২ -৪০ শতক, দাগ নং ২৬৩৭-৫ শতক,দাগ নং ২২০৪-১০ শতক দাগ নং ২২২১ -৪৮ শতক,বীরগড় মৌজা জেল নং ৫৫, দাগ নং  ১০৮ -৬৫ শতক, দাগ নং ১০৯ -১২ শতক,আরও আছে অজ্ঞাত সম্পদ।