ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয় মিলনায়তনে শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়েছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন কেন্দ্র করে এ বৈঠক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ বৈঠকে ডিসি-এসপিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক উপস্থিত আছেন।