কেরানীগঞ্জঃ ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেটকার চালক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত প্রাইভেটকারের চালকের নাম পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে সাদা রঙের একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন। হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেদ জানান, এখনো কারো পরিচয় শনাক্ত করা যায়নি।


