মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি : ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’-এ শ্লোগান কে সামনে রেখে বরগুনার তালতলীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ সোমবার(২মার্চ) সকাল ১০টার সময় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।।পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা’র সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব রেজবিউল কবীর জোমাদ্দার, জেলা আওয়ামীলীগের জনসংখ্যা ও স্বাস্হ্য বিষয়ক সম্পাদক জনাব ফজলুল হক জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা জনাব মো.আলী আকবর, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মন্নান, রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মল্লিক মো. জামাল,সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো.মিজানুর রহমান নাদিম প্রমুখ।র্যালিতে তালতলী সরকারি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে।


