তালতলীতে পিঁয়াজ বেশী দামে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধিঃ করোনা ভাইরাসকে পুজিঁ করে বরগুনার তালতলীতে বিভিন্ন জায়গায় পিঁয়াজ বেশী দামে বিক্রি করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (২২ই মার্চ)রবিবার দুপুরে তালতলী বাজারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম মিঞা অভিযান চালিয়ে আনোয়ার মুদি মনোহারি মালিক আনোয়ার কে ২ হাজার,বাবুল চন্দ্র শীলকে ২ হাজার ও আবুল কালামকে ১ হাজার টাকা জরিমানা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন,কিছু অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যরে মুল্য বৃদ্ধি করে দিয়েছে।ব্যবসায়ীদের সচেতন করার লক্ষে বাজার নিয়ন্ত্রণে প্রতিদিন আমাদের জেল-জরিমানা করা হচ্ছে।বাজার নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।