মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি:কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরগুনার তালতলী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বার্হী অফিসার জনাব সেলিম মিঞা (ভারপ্রাপ্ত) এ’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার জনাব আরিফুর রহমানের সার্বিক তত্বাবাধনে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার,আরো বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মো.মোস্তাফিজুর রহমান (মোস্তাক),তালতলী থানার (তদন্ত) অফিসার জনাব ফরিদ উদ্দিন এবং বড়বগী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড এ’র ইউপি সদস্য জনাব নজরুল ইসলাম লিটু প্রমুখ।
উল্লেখ্য এ বছর তালতলী উপজেলার কৃষি প্রণোদনা কর্মসুচি রবি/২০১৯-২০ মৌসুমে এবং কৃষি পূনবাসন কর্মসুচি ঘুর্নিঝড় বুল’বুল রবি/২০১৯-২০ মৌসুমে সর্বমোট ৮৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টা,সূর্যমুখি,চিনাবাদাম,শী


