তালতলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা 

বরগুনা প্রতিনিধি: ‘মুজিববর্ষে অধিকার সুরক্ষিত ভোক্তা অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের  আয়োজনে আজ ১৫ই মার্চ (রবিবার) সকাল ১০টার সময় উপজেলা পরিষদের সামনে থেকে একটি  র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতির নির্দেশক্রমে উপজেলা কৃষি অফিসার জনাব আরিফুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,মো.রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার জনাব জালাল উদ্দিন,সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো.মিজানুর রহমান নাদিম,রিপোর্টস ইউনিটির (ভারপ্রাপ্ত) মল্লিক মো.জামাল সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।