বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার তালতলী শহরে নুরুজ্জামান ঘরামীর পাকা ভবনে কাজ করতে গিয়ে শাওন প্যাদা (১৭) নামের এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে। দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ৃব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
জানাগেছে, তালতলী উপজেলা শহরের নুরুজ্জামান ঘরামীর দ্বি-তল পাকা ভবনে সোমবার নিমার্ণ শ্রমিকের কাজ করছিল মোমেশেপাড়া গ্রামের শাহ আলম প্যাদার ছেলে শাওনা প্যাদা। ওইদিন দুপুরে কর্মরত অবস্থায় শাওন বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার পূর্বেই শাওনের মৃত্যু হয়েছে।
তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


