তালাইমারী বালুরঘাটে ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
জেষ্ঠ্য প্রতিবেদকঃ রাজশাহীর তালাইমারী বালুরঘাট এলাকায় ট্রাকচাপায় মাইনুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুলের বাড়ি বেল পুকুরের তাড়াশে।
রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি  নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তা ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।