তালার জালালপুের উন্মুক্ত যাচাই-বাছাই’র মাধ্যমে ভাতার কার্ড তালিকা প্রস্তুত

শেখ অাবু মুছা,তালা,সাতক্ষীরাঃ তালার জালালপুর ইউনিয়নে উন্মুক্ত যাচাই-বাছাই’র মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড তালিকা প্রস্তুত উপলক্ষ্যে সোমবার সকালে  ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনদ কুমার। বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসকাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোড়ল, জালালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্য রাম প্রসাদ,ইউপি সদস্য কালীদাস অধীকারী, আনারুল ইসলাম,  প্রমুখ। উল্লেখ্য,  উন্মুক্ত ভাবে যাচাই-বাছাই মাধ্যমে জালালপুর ইউনিনে  ১০৪ জন প্রতিবন্ধী, ৬৩ জন বিধবা ও ৭২ জন বয়স্ক কে ভাতা প্রদানের তালিকায় আনা হয়।