তালায় আন্তর্জাতিক নারী দিবস পালন

শেখ আবু মুছা, তালা সাতক্ষীরা প্রতিনিধি: “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ৮ মার্চ (রবিবার) তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, সফল নারী সম্মাননা, যেমন খুশি তেমন সাজো, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসকাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,

মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম প্রমুখ। অনুষ্ঠানে  বীণা পানি ঘোষ, লতিকা ঘোষ ও মাহমুদা বেগমকে সফল নারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। পরে  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া জাতীয় মহিলা সংস্থা ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন  কর্মসুচির সহযোগিতায় তালা পল্লী সমাজও আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করে।