শেখ অাবু মুছা,(তালা) সাতক্ষীরা: বর্নাঢ্য আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার তালায় পাঠক নন্দিত দৈনিক কালের কন্ঠ পত্রিকার দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১জানুয়ারী) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তালা প্রেসক্লাবে হলরুমে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু’র সভাপতিত্বে ও কালের কন্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আলাউদ্দিন জোয়ার্দ্দার আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলজার সরদার, তালা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম এ ফয়সাল, তালা রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক বি এম জুলফিক্কার রায়হান,হাসান আলী বাচ্চু, এম কে শাহিনুর রহমান,সদর প্রেসক্লাবের মাঃ মামুন রেজা, তালা প্রেসক্লাবের সদস্য শেখ আব্দুস সালাম, অর্জুন বিশ্বাস, কাজী লিয়াকত, আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, হোসেন, দীপ্ত নিউজের মফস্বল বার্তা সম্পাদক শেখ নাদীর শাহ্ রিপন হোসেন,কাজী জীবন প্রমুখ ।
আলোচনাসভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এরপর অনুষ্ঠানে আগত সবাইকে কেক, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।


