শেখ অাবু মুছা,তালা,সাতক্ষীরা: তালায় গরু বোঝায় করিমন উল্টে হজরত আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সে তালা উপজেলার পাচরখী গ্রামের মোকাম আলী গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে, গতকাল ৫ ফেব্রয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা- সাতক্ষীরা মহসড়কের শুভাশিনী নামক স্থানে।
এলাকাবাসী জানায়, গরুবাহী দ্রæতগামী একটি করিমন নিয়ে রাত সাড়ে ৭ টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের শুভাশিনী এলাকা মোড় ঘুরতে গেলে করিমনটি উল্টে ঘটনা স্থলেই গরু ব্যবসায়ী হজরত আলী নিহত হয়। তেঁতুলিয়া ইইপ চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু বোঝায় থাকায় বাক ঘুরতেই গাড়ীটি উল্টে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানান, তালা থানার ওসি মেহেদী রাসেল।


