শেখ আবু মুছা তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি” প্রতিপাদ্য কে সামনে নিয়ে তালা উপজেলা প্রসাশনের আয়োজনে তালায় পালিত হলো জাতীয় বীমা দিবস। আজ শনিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী তালা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফারইষ্ট লাইফ ইনস্যুঃ কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা থানার এসআই সুব্রত সাহা প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানির বীমা কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।


