শেখ আবু মুছা তালা সাতক্ষীরা প্রতিনিধি: তালার পল্লীতে পুকুরে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, তালা উপজেলার আলাদিপুর গ্রামে। গতকাল ১১ মার্চ সন্ধ্যায় মাগরিবের নামাজে যাওয়ার সময় মুসুল্লীরা আলাদিপুর জামে মসজিদ পুকুরে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নবজাতকটি একটি শিশু কন্যা । পুলিশের ধারণা অবৈধ সম্পর্কের ফসল অপ্রাপ্ত গর্ভপাত ঘটিয়ে কেউ পুকুরে ফেলে দিয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


