শেখ আবু মুছা, তালা সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হরিহর নগর গ্রামের মোঃ আবুল হোসেন শেখের মেয়ে মোছাঃ তুলি আক্তারের বিশেষ উদ্দেশ্যে পরিকল্পিত বহু বিবাহের প্রবনতার ছলনায় পড়ে সর্বশান্ত হয়েছে সোহেল রানা নামের এক তরুন। সে খুলনার দেীলতপুর উপজেলার দক্ষিন পাবলার আলাউদ্দীন সরদারের ছেলে।
ভুক্তভোগী সোহেল রানা জানিয়েছেন, আমি ধর্মীয় বিধান মেনে খুলনা জেলা নোটারী পাবলিকের মাধ্যমে গত ১৪/০৪/২০১৬ ইং তারিখে ৫০,০০০ টাকা দেনমোহরে সাতক্ষীরা জেলার তালা থানাধীন হরিহর নগর গ্রামের মোঃ আবুল হোসেন শেখের মেয়ে মোছাঃ তুলি আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকি আমরা। বর্তমানে আমাদের ৩ বছর বয়সি একটি পূত্র সন্তানও আছে।
কিন্তু বিবাহের পর কালক্রমে বুঝতে পারি আমার স্ত্রী তুলি আক্তার একজন পরসম্পদলোভী, যেীতুকলোভী, উশৃঙ্খল ও বহু বিবাহের প্রবনতার অধিকারীনি। খোঁজ-খবর নিয়ে জানতে পারি ২৭/০৭/২০১১ সালে খুলনা জেলার কয়রা উপজেলার নাকশা গ্রামে আজগার আলীর ছেলে ইসমাইল হোসেন এবং ১৩/১১/২০১৫ সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রামের সালাম ফকিরের ছেলে আবজাল হোসেনের সাথে আমার স্ত্রী’র বিয়ে হয়েছিলো, যা আমার স্ত্রী কখনোই আমাকে জানায়নি। এতদসত্বেও আমার স্ত্রীকে সংসারে মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করি। কিন্তু সে আমার কথায় কর্নপাত না করে তার পূর্বের স্বামীদ্বয়সহ অন্যান্য পরপুরুষের সাথে অনৈতিক কর্মকান্ড করতে থাকে। করতে থাকে।
গত বছরের পহেলা অক্টোবর আমার স্ত্রী তার ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে বাবার বাড়ী তালা উপজেলার হরিহর নগর গ্রামে যায়। (এখানে উল্লেখ করা দরকার যে, আমার স্ত্রীর ভাই মোঃ আলামিন হোসেনও এ পর্যন্ত ৫টি বিয়ে করেছে)। ১১ অক্টোবর ২০১৯ ভায়ের বিয়ের পর ১৪ অক্টোবর আমাকে না জানিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান খুলনার দেীলতপুরে থাকার সুযোগে খুলনায় আমার বাসা থেকে নগদ ৩০,০০০ টাকা, ৪ ভরি ওজনের সর্নের গহনা, ৬টি ডিপিএস-এর বইসহ দামী সব জিনিসপত্র নিয়ে বাবার বাড়ীতে চলে যায়। তখন আমি আমার স্ত্রীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করি। ফোন বন্ধ পাই। আমার শশুর-শাশুড়িকে ফোন দিলে তারা আমাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। আমি তাদের বাড়ীতে আসবো জানালে, তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এভাবে কিছু দিন আমার স্ত্রী ও শশুর-শাশুড়ীকে ফোনে বুঝিয়ে আমার স্ত্রীকে বাড়ী আনতে চেষ্টা করি। ব্যর্থ হয়ে গত ২ নভেম্বর ২০১৯ আমার মা ও ভাইকে নিয়ে আমার শশুর বাড়ীতে যাই। শশুর বাড়ী প্রবেশ করার সাথে সাথেই অতর্কিতে তারা আমাদের উপর হামলা করে। আমরা রক্তার্ত আহত হই। আমাদের মোটর সাইকেলটি ভাংচুর করে। স্থানীয় ইউপি মেম্বর শামসুল হক মোড়লসহ এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে। তালা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। ইউপি মেম্বর শামসুল হক মোড়লকে জানিয়ে পরদিন খেশরা পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ জানাই। ক্যাম্পের আইসি’র সহযোগিতায় আমাদের মোটর সাইকেল ও ৬টি ডিপিএস-এর বই উদ্ধার হয়। ক্যাম্প আইসি উভয়ের মধ্যে সংসার করার সমাধানের দিকে আলোচনা এগিয়ে নিতে থাকে। এরই মধ্যে হটাৎ আমার শ্বশুর আবুল হোসেনের প্ররোচনায় শামসুল মেম্বর বাড়ীতে গিয়ে সমাধান করে দিবেন, আশ্বাসে শালিষী বৈঠক শেষ করেন। কিন্তু পরবর্তিতে মেম্বর কোন রকম মীমাংশার উদ্দ্যোগ নেন না। আমি ক্যাম্পের আইসি ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করি। তিনি ৩/৪ বার সময় দেন। আমি/আমরা হাজির হই। আমার স্ত্রী ও শশুর বাড়ীর লোক হাজির হন না। উপরন্ত আমাকে আসামী করে ১২/১১/১৯ ইং তারিখে সাতক্ষীরা জেলা ও দায়রা জর্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুনালে মামলা করেছেন এবং মামলা তুলে নেয়ার আশ্বাসে আমার শশুর, শাশুড়ি ও আমার স্ত্রী মোবাইল ফোনে আমার কাছে ৫লাখ টাকা দাবী করছেন।
এমতাবস্থায় সোহেল রানা একজন পরসম্পদলোভী, যেীতুকলোভী, উশৃঙ্খল ও বহু বিবাহ প্রবনতার অধিকারীনি নারীর রোষানল থেকে বাঁচার আকুতি জানিয়েছেন।


