তালায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেখ অাবু মুছা,তালা,সাতক্ষীরাঃ তালায়  বিনম্র শ্রদ্ধায়  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সরাকারী-বেসরকারী, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,প্রভাতফেরী, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।