শেখ অাবু মুছা,তালা,সাতক্ষীরা : তালায় ইসলামকাটি রানী ব্রিক্স নামের ইটভাটায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । গতকাল ২০ ফেব্রুয়ারি সকালে সাতক্ষীরা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তালার ইসলামকাটি মোড়ে অবস্থিত নিউ রাণী ব্রিক্স ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর আলোকে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট পোড়ানোর অপরাধে এই জরিমানা করেন।
এ সময় টায়ার পুড়িয়ে পরিবেশ দুষিত করায় দমকলের পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক এমএম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।


