শেখ আবু মুছা,তালা(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
২টা হতে ৪টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ৪টার সময় সারাদেশ ব্যাপি একযোগে প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি ক্ষণগণনা উদ্বোধন করা হয়। তালা উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য, তালা রির্পোটাসক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহার এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএসপি সার্কেল মোঃ হুমায়ুন কবির, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা সরকারী কলেজের অধ্যক্ষ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিনসহ মুক্তিযোদ্ধাগন, সার্স পরিচালক ইমান আলী, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানা অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, তালা সদর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক সাংবাদিক মোঃ মামুন রেজা, তালা রির্পোটাসক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সালসহ তালার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


