শেখ অাবু মুছা,(তালা)সাতক্ষীরা, ঃ তালায় স্কুল থেকে বাড়ী ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মোহনা পাল (৭) নামের আরও এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ১৮ ফেব্রুয়ারী দুপুরে তালার শ্রীমন্তকাটি নতুন বাজার এলাকায়। নিহত মোহনা পাল স্থানীয় সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী এবং তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে।
এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর মোহনা পাল বাড়ি যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজি-বাইক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তালা হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ নিয়ে ৪৮ ঘন্টার ব্যবধানে স্কুল থেকে বাড়ী ফেরার পথে ২ শিশু নিহত হওয়ার ঘটনা ঘটল। এর আগে গত ১৬ ফেব্রুয়ারী দুপুরে স্কুল থেকে বাড়ী ফেরার পথে মুহান্দী-জাতপুর সড়কের চন্ডীপুর প্রায়মারী স্কুলের সামনে নছিমনের ধাক্কায় প্রীতম (৫) নামের এক শিশু ছাত্র নিহত হয়।


