তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

শেখ আবু মুছা তালা সাতক্ষীরা প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণের গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, আমাদের দেশ এখনো ভালো অবস্থায় আছে। ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে সকল শ্রেণী পেশার মানুষের এক হয়ে জনসাধারণের সচেতন করতে হবে। আজ বিকাল ৪টায় তালা উপজেলা পরিষদের হলরুমে সভাপতির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার, খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবাষ সেন।

উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেষ দেবনাথ, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম প্রমুখ।